সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাঙ্গামাটিতে কলেজছাত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু

জেলা প্রতিনিধি:

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পূর্ণিমা চাকমা (১৯) নামে এক কলেজছাত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। ওই কলেজছাত্রী জেলার জুরাছড়ি উপজেলার ৪ নম্বর দুমদুম্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বগাহালী এলাকার সাধন চাকমার মেয়ে বলে জানা গেছে। তিনি রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, পূর্ণিমা চাকমা রাঙ্গামাটি শহরের রাজবাড়ী এলাকায় একটি বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। গত শুক্রবার বিকেলে প্রতিবেশীরা তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত ঘোষণার পর হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা উধাও হন। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন, কলেজছাত্রীর লাশ শনিবার (৩০ অক্টোবর) ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর হয়। এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মো. কবির হোসেন বলেন, কলেজছাত্রীর মৃত্যুর বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে আমরা ধারণা করছি, ব্যক্তিগত ঝামেলার কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করা যাবে। এদিকে, পূর্ণিমা চাকমার সহপাঠীরা জানিয়েছেন, জুরাছড়ির মেয়ে হলেও পড়াশোনার কারণে পূর্ণিমার জেলা শহরে থাকতেন। কিছুদিন ধরেই তিনি বাসা পরিবর্তনের কথা বলছিলেন। তবে ফাঁস নেওয়ার কারণ সম্পর্কে কেউ কিছু জানাতে পারেননি।