সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ দু’জননিহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা সড়কের বংপুরে এই দুর্ঘটনায় আরও আট জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, রহনপুর পৌর এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা (৪২) ও নওগাঁর ধামইরহাট উপজেলার আরানগর গ্রামের কেতাব উদ্দীনের ছেলে মেহেদী হাসান (৪৫)।

রহনপুর ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছী থেকে ছেড়ে আসা রহনপুরগামী মাহিন্দ্রাকে বিপরীতদিক থেকে আসা ট্রাক্টর ধাক্কা দিলে মাহিন্দ্রাটি রাস্তার পাশে উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।