সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ : খ‌লিলুর রহমান

 

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে এবং কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। একইভাবে, অন্য দেশের কাছ থেকেও এ ধরনের হস্তক্ষেপ প্রত্যাশা করে না সরকার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, রোববার থেকে বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে। সেখানে সরকারের বৈদেশিক নীতির রূপরেখা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, সরকারের মূলনীতি হচ্ছে “বাংলাদেশ ফার্স্ট”—সবার আগে ও সবার উপরে থাকবে বাংলাদেশের স্বার্থ।

তিনি আরও বলেন, দেশের পররাষ্ট্রনীতি পারস্পরিক স্বার্থ, জাতীয় মর্যাদা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে পরিচালিত হবে। বাংলাদেশ সব দেশের সঙ্গে লাভজনক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়।

এ পর্যন্ত সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান তিনি। এসব বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছেন।

ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সব ইস্যুর সম্মানজনক সমাধান করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে অঞ্চল ও বিশ্বের অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আরও গভীর সম্পর্ক স্থাপন সম্ভব হবে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত বৈঠকগুলো ছিল সৌজন্যমূলক ও বন্ধুত্বপূর্ণ। আগামী দিনে নির্দিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে, যার জন্য কিছুটা সময় প্রয়োজন।

এনএনবাংলা/পিএইচ