সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬-এর উপনির্বাচন হতে পারে ৯ এপ্রিল

 

আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনের নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঈদুল ফিতরের আগেই এ দুই আসনের তফসিল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ আজকের পত্রিকাকে বলেন, “বিষয়টি আজই আমাদের সচিব মহোদয় ঘোষণা করবেন। তিনিই আমাদের প্রতিনিধিত্ব করেন।”

গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল নির্বাচনের আগে মারা যাওয়ায় ওই আসনের ভোট স্থগিত করা হয়। সে সময় ইসি জানায়, আসনটির জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হবে।

অন্যদিকে, নির্বাচনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—দুটি আসন থেকেই নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের শপথ গ্রহণ করলে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করতে হয়। সেই ধারাবাহিকতায় শেরপুর-৩ ও বগুড়া-৬—দুই আসনের নির্বাচনের তফসিল একসঙ্গেই ঘোষণা করতে যাচ্ছে ইসি। সূত্র জানায়, আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

এদিকে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ভোট স্থগিত করা হয়। আইন অনুযায়ী, নতুন তফসিল ঘোষণা করে এ আসনে ভোট নিতে হবে। তবে আগে যাঁরা বৈধ প্রার্থী ছিলেন, তাঁদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না।

এনএনবাংলা/পিএইচ