সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়, আগের সুপারিশই বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনো তদন্ত কমিশন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে যে জাতীয় কমিশন গঠন করেছিল, সেটিই যথেষ্ট।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘শহিদ সেনা দিবস’ উপলক্ষে বনানী সামরিক কবরস্থান-এ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী সেনা সদস্যদের তিনি “চিরতরুণ ও চিরভাস্বর” হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্বেও অন্যতম নৃশংস ঘটনা।

তিনি উল্লেখ করেন, ঘটনার পেছনের উদ্দেশ্য উদঘাটনে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত জাতীয় কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে সেই প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে তৎকালীন সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিচারাধীন মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি প্রতিবেদনে থাকা অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

শহীদ পরিবারের উদ্দেশ্যে তিনি আশ্বাস দিয়ে বলেন, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তার দাবি, এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটি অপচেষ্টা চালানো হয়েছিল—যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে অবিশ্বাসীদের কাজ।

এনএনবাংলা/পিএইচ