সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বগুড়া থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ, ১০ মার্চ উদ্বোধন প্রধানমন্ত্রীর

 

বগুড়া থেকে দেশের হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হচ্ছে ১০ মার্চ। বগুড়া সদর উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বগুড়ার শিবগঞ্জের মহাস্থানগড় শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজারে নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ১০ মার্চ প্রধানমন্ত্রী বগুড়ায় আসবেন এবং এই কর্মসূচি উদ্বোধন করবেন। এটি তার প্রথম বগুড়া সফর হিসেবে ধরা হচ্ছে।

পরীক্ষামূলক কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচিত হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ইতিমধ্যেই শুরু হয়েছে। কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও পৃথক কমিটি করা হয়েছে।

কার্ডধারী প্রতিটি পরিবার প্রতি মাসে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার আওতায় আসবেন। প্রতি পরিবারের একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন। প্রতিটি ওয়ার্ডে যোগ্য পরিবারদের সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

পরীক্ষামূলকভাবে চার মাস পাইলটিং কার্যক্রম চলার পর ধাপে ধাপে এটি প্রতিটি উপজেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এনএনবাংলা/