সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রধানমন্ত্রীকে শিশুর প্রশ্ন—‘আপনি রোজা রাখেন?’ জুমার পর মসজিদ প্রাঙ্গণে হাস্যোজ্জ্বল মুহূর্ত

 

রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে শিশুদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময়কালে এক শিশুর সরল প্রশ্নে তৈরি হয় হাস্যোজ্জ্বল পরিবেশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে প্রধানমন্ত্রী মসজিদ প্রাঙ্গণে অবস্থানরত শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় এক শিশু হঠাৎ প্রশ্ন করে, ‘আপনি রোজা রাখেন?’

শিশুর এমন সরল প্রশ্নে উপস্থিতদের মধ্যে হাসির রোল পড়ে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো রোজা রাখি।’ তার উত্তরে পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় আরেক শিশু প্রধানমন্ত্রীকে বলে, ‘আঙ্কেল, আমি সব রোজা রাখি।’ শিশুটির কথা শুনে তিনি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ‘ভেরি গুড।’

শিশুদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে হাত মেলান এবং আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর সান্নিধ্যে এসে শিশু-কিশোরদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

এনএনবাংলা/