সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইফতারের পর অ্যাসিডিটি, ঘরোয়া ৫ উপায়ে মিলবে স্বস্তি

 

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে নানান ধরনের খাবার খাওয়া হয়। মসলাদার পদ, ডুবো তেলে ভাজা মুখরোচক আইটেম বেশি খেলে অনেকেরই অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। তাই এ সমস্যা থেকে বাঁচতে ইফতার ও সেহেরিতে সচেতন থাকা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত ঝাল ও ভাজা খাবার এড়িয়ে তরল ও কম মশলাযুক্ত খাবার বেছে নেওয়াই ভালো। পাশাপাশি খাদ্যতালিকায় রাখতে পারেন কিছু উপকারী খাবার, যা অ্যাসিডিটি কমাতে সহায়ক।

অ্যাসিডিটি দূর করতে কী খাবেন

১. কলা: তীব্র গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা কমাতে খাদ্যতালিকায় রাখুন পাকা কলা। প্রতিদিন সেহরি বা ইফতারে একটি করে কলা খেলে উপকার মিলতে পারে। কলা পাকস্থলীর অ্যাসিড কমাতে সাহায্য করে। এতে থাকা পটাসিয়াম ও প্রাকৃতিক অ্যান্টাসিড উপাদান পেটের আস্তরণকে আবৃত করে জ্বালাপোড়া কমায়। পাশাপাশি এটি হজম প্রক্রিয়াও স্বাভাবিক রাখতে সহায়তা করে।

২. ঠান্ডা দুধ: ইফতারের পর অ্যাসিডিটি হলে এক গ্লাস ঠান্ডা দুধ পান করতে পারেন। দুধ পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড শোষণে সাহায্য করে এবং অস্বস্তি কমায়। তবে যাদের ল্যাক্টোজ ইনটলারেন্স রয়েছে, তাদের জন্য দুধ এড়িয়ে চলাই ভালো।

৩. ডাবের পানি: রোজায় অ্যাসিডিটির সমস্যায় লেবুর শরবতের বদলে প্রাকৃতিক পানীয় হিসেবে বেছে নিতে পারেন ডাবের পানি। এটি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এবং উপকারী মিনারেলসে ভরপুর। ডাবের পানি শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি অ্যাসিডিটি কমাতেও কার্যকর ভূমিকা রাখে।

৪. পুদিনা পাতা: ইফতারের পর অ্যাসিডিটি হলে কয়েকটি পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন। চাইলে এক কাপ পানিতে পুদিনা পাতা সেদ্ধ করে সেই পানি পান করলেও উপকার পাওয়া যায়। পুদিনা হজমে সহায়ক এবং অ্যাসিডিটির অস্বস্তি কমাতে সাহায্য করে।

৫. আদা বা মৌরি: অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে আদা কুচি করে সামান্য লবণ দিয়ে খেতে পারেন। আদায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান অ্যাসিডিটির সমস্যা কমাতে সহায়ক। আদা খেতে অস্বস্তি হলে মৌরি চিবিয়ে খেতে পারেন। এটি পাকস্থলী ও অন্ত্রের পেশিতে প্রভাব ফেলে, ফলে গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সহায়তা করে।

সতর্কতা 

  • ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া ও ঝাল খাবার এড়িয়ে চলুন
  • একসঙ্গে বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে খান
  • খাবারের পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না
  • পর্যাপ্ত পানি পান করুন
  • রোজায় সুস্থ থাকতে সচেতন খাদ্যাভ্যাসই হতে পারে অ্যাসিডিটি থেকে মুক্তির সবচেয়ে সহজ উপায়।

এনএনবাংলা/