সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শিশুসহ ৩ কিশোরী নির্যাতন-ধর্ষণের পর হত্যার ঘটনায় জাতি স্তম্ভিত: জামায়াত আমির

 

রাজধানী ঢাকায় ছয় বছর বয়সী শিশু তাহিয়াকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারীবাগে এক স্কুলছাত্রী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “এসব ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করেছে।”

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, “ঢাকায় ৬ বছর বয়সী শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারীবাগে স্কুলছাত্রীকে হত্যা—এই ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে।”

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, এসব ঘটনায় “নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা” এবং ক্ষেত্রবিশেষে প্রশাসনের “চরম শৈথিল্য” লক্ষ্য করা যাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, অপরাধীদের বিচারের আওতায় আনার বদলে ধর্ষকদের রক্ষক হয়ে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া করার মতো মৌলিক মানবাধিকার লঙ্ঘনের সাহস কীভাবে কেউ দেখাতে পারে।

শিশু তাহিয়া হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কার বা কাদের ইশারায় ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং কারা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে—এ বিষয়ে জনগণের কাছে বিষয়টি স্পষ্ট হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, দলীয় পদবি ও ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিতদের দমিয়ে রাখা এবং নিপীড়কদের রক্ষা করা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না।

অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান জামায়াত আমির। তিনি বলেন, “ইনসাফের প্রশ্নে কোনো আপস চলবে না।”

একইসঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দেশের সকল মজলুমের ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে থাকার অঙ্গীকার করেন।

এনএনবাংলা/