সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক, মাইক্রোবাস জব্দ

 

রাজধানীর ধানমন্ডি এলাকায় আজ শুক্রবার সকালে ঝটিকা মিছিল বের করে মহিলা আওয়ামী লীগ। মিছিল থেকে সংগঠনটির সাত নেতা-কর্মীসহ মোট আটজনকে আটক করেছে পুলিশ। এ সময় মিছিলে ব্যবহৃত কয়েকটি প্ল্যাকার্ড জব্দ করা হয়।

পুলিশের ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, সকাল সোয়া ৬টার দিকে ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ ব্যানারে মহিলা আওয়ামী লীগের ২০-২৫ জন নেতা-কর্মী মিছিলটি বের করেন। মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩ নম্বর রোড অতিক্রম করছিলেন।

ছবি: পুলিশের সৌজন্যে

এ সময় থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান জানান, অভিযান চালিয়ে মহিলা আওয়ামী লীগের সাত নেতা-কর্মীকে আটক করা হয়। তবে মিছিলে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে যান।

পুলিশ জানায়, মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের চালককেও আটক করা হয়েছে।

জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এনএনবাংলা/