সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অন্তর্বর্তী সরকারের সব অধ্যাদেশই বিল আকারে পেশ করবো: আইনমন্ত্রী

 

আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা সবগুলো অধ্যাদেশই বিল আকারে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে পেশ করা হবে। তিনি জানান, এসব অধ্যাদেশ সাংবিধানিক প্রক্রিয়া মেনেই জারি করা হয়েছে এবং সেগুলো যথাযথভাবে বিল হিসেবে উপস্থাপন করা হবে।

নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধীদের কেউ আশ্রয়-প্রশ্রয় দিলে তাদেরও আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, “যারা জড়িত তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে।” পাশাপাশি দেশের মামলার জটকে একটি বড় সমস্যা উল্লেখ করে তিনি জানান, এ সমস্যা নিরসনে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে যেমন সক্রিয় ছিলেন, বর্তমান দায়িত্বে তার চেয়েও বেশি তৎপরতা দেখা যাবে বলেও আশ্বাস দেন তিনি।

আসাদুজ্জামান আরও বলেন, সরকার আইনানুগ প্রক্রিয়ায় ফ্যাসিস্টদের বিচার করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতিতে জড়িত থাকলে শুধু চাকরি হারানোই নয়, তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ, রাশেদ খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এনএনবাংলা/পিএইচ