সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খামেনি হত্যার প্রতিবাদে কাশ্মীরে লাখো মানুষের বিক্ষোভ

ছবি: দ্য গার্ডিয়ান

 

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে লাখো মানুষের বিক্ষোভ হয়েছে। রোববার শ্রীনগরের প্রধান চত্বরে হাজারো শিয়া মুসলিমের অংশগ্রহণে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা লাল, কালো ও হলুদ পতাকা হাতে জড়ো হন। সমাবেশে ইসরাইল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান শোনা যায়। পুরো পরিবেশ ছিল আবেগঘন। তবে বিক্ষোভ বেশিরভাগ সময় শান্তিপূর্ণ ছিল।

বিক্ষোভকারী সৈয়দ তৌফিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আজ আমরা সবাই খুব ভারাক্রান্ত হৃদয়ে আছি। আমরা আমাদের প্রিয় নেতার জন্য শোক করছি, যিনি শহীদ হয়েছেন। ট্রাম্পের জন্য আমাদের একটি বার্তা আছে … আমরা সবসময় তোমাদের জুলুমের বিরুদ্ধে দাঁড়াব।”

আরেক বিক্ষোভকারী ইশফাক ওয়ানি মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মুসলিম দেশগুলোকে “এক পতাকার নিচে” ঐক্যবদ্ধ হতে হবে।

কাশ্মীরের আরও বিভিন্ন এলাকায় একই ধরনের বিক্ষোভ হয়েছে। ভারতের যেসব অঞ্চলে উল্লেখযোগ্য শিয়া মুসলিম জনসংখ্যা রয়েছে, সেখানেও প্রতিবাদ সমাবেশের খবর পাওয়া গেছে।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ইরানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, তিনি এ ঘটনার বিষয়ে “গভীরভাবে উদ্বিগ্ন”।

তিনি বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “উত্তেজনা বা অস্থিরতা সৃষ্টি করতে পারে এমন কোনো কাজ এড়িয়ে চলুন।”

এনএনবাংলা/