সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জেদ্দা-রিয়াদ ও মাসকাটে নির্ধারিত সূচিতেই ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হবে আজ থেকে

 

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যেও সৌদি আরব ও ওমানে নির্ধারিত রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আজ রোববার থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাসকাটে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলবে বলে জানিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এক বিবৃতিতে জানান, যাত্রীদের নির্ধারিত ফ্লাইট ছাড়ার অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে। তিনি আরও বলেন, বিমানবন্দরে এসে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করতে যাত্রীদের বিনীতভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ এবং কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত ও কাতারে ফ্লাইট পরিচালনার অনুকূল পরিবেশ তৈরি হলেই সম্মানিত যাত্রীদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ।

ফ্লাইট-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে এয়ারলাইনসটি।

এনএনবাংলা/পিএইচ