সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

 

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় রাজধানী ঢাকায় ১ লাখ দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগকালীন নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে প্রাথমিকভাবে রাজধানীর খেলার মাঠ ও বিভিন্ন স্কুলকে চিহ্নিত করারও নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ঢাকা অত্যন্ত জনবহুল ও অপরিকল্পিত নগরী হওয়ায় বড় ধরনের ভূমিকম্প ঘটলে উদ্ধারকাজ পরিচালনা করা হবে বড় চ্যালেঞ্জ। এ কারণে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে অল্প সময়ের মধ্যে ১ লাখ স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ত্রাণমন্ত্রী আরও বলেন, ভূমিকম্পের পর মানুষের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী খোলামেলা জায়গা হিসেবে খেলার মাঠ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন, যাতে দুর্যোগের পরপরই ক্ষতিগ্রস্ত মানুষকে সেখানে সরিয়ে নেওয়া যায়।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে মন্ত্রণালয় ইতোমধ্যে প্রাথমিক কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছে। আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে পরবর্তী বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/পিএইচ