সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার, সৌদিরও হামলার প্রস্তুতি

 

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। উপসাগরীয় অঞ্চলে তেহরানের পাল্টা হামলার জবাবে ইরানে সামরিক হামলা চালিয়েছে কাতার। গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে কাতারের সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১২। কাতারের হামলার বিষয়ে অবগত অজ্ঞাতনামা পশ্চিমা সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।

একই সূত্রের দাবি, ইরানে কাতারের হামলার পর শিগগিরই সৌদি আরবও দেশটিতে আরও হামলা শুরু করতে পারে। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, ইরানের সাম্প্রতিক হামলার পর সৌদি আরবও দ্রুত পাল্টা সামরিক পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার পরও উপসাগরীয় অঞ্চলের দেশগুলো এতদিন প্রকাশ্যে আক্রমণাত্মক অবস্থান নেয়নি। তবে তাদের মধ্যে কেউ কেউ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি জানিয়েছে।

এদিকে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিনজন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি।

তার দেওয়া তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে ইরান থেকে আমিরাতের দিকে ১৮৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮১২টি ড্রোন ছোড়া হয়েছে। এর মধ্যে ১৭২টি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা হয়েছে, ১৩টি সমুদ্রে পড়ে এবং মাত্র একটি আমিরাতের ভূখণ্ডে আঘাত হানে। অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করার আগেই প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে গত চার দিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে বিভিন্ন দেশে হতাহত হয়েছেন অনেকে, যাদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন বলে জানা গেছে।

এনএনবাংলা/