সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কৌশলগত সম্পর্ক জোরদারে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

 

ঢাকা–ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি পল কাপুর মঙ্গলবার রাতে দিল্লি থেকে ঢাকায় পৌঁছেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে ডোনাল্ড লু-এর উত্তরসূরি হিসেবে এটি তাঁর প্রথম ভারত ও বাংলাদেশ সফর। ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করাই তাঁর সফরের মূল লক্ষ্য।

দিল্লি হয়ে ঢাকায় তিন দিনের এই সফরে দ্বিপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি আঞ্চলিক ও ভূ-রাজনৈতিক প্রসঙ্গও আলোচনায় আসবে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, ভিসা নীতি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থের বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার থাকতে পারে।

গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সই হওয়া ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (আরটিটি)’ চুক্তি বাস্তবায়নের বার্তা নতুন সরকারের কাছে পৌঁছে দেওয়াও এ সফরের অন্যতম উদ্দেশ্য বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। চুক্তি সইয়ের আগে এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে পৃথক বৈঠকও করেছিল মার্কিন বাণিজ্য দপ্তর।

শুল্ক সংক্রান্ত মার্কিন আদালতের রায়ের পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিষয়টি বিচারাধীন থাকলেও অংশীদার দেশগুলোর সঙ্গে আলোচনা করে চুক্তি স্বাক্ষর করা হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সব বাণিজ্য চুক্তি কার্যকর থাকবে।

এনএনবাংলা/