সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইরানের হামলায় আহত দুই বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন

 

ইরানের হামলায় বাহরাইনে আহত দুই বাংলাদেশি নাগরিক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন কিং হামাদ হাসপাতালে।

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার আহতদের দেখতে হাসপাতালে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বুধবার (৪ মার্চ) বাহরাইনে বাংলাদেশ দূতাবাস জানায়, রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাহরাইন ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি নাজিমউদ্দিন ও কামরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এছাড়া দূতাবাসের পক্ষ থেকে আহতদের পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়।

এনএনবাংলা/পিএইচ