সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পাঁচ দেশ থেকে বাংলাদেশের কূটনীতিকদের একযোগে প্রত্যাহার

 

পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো, মালদ্বীপ ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারকে একযোগে প্রত্যাহার করেছে সরকার। এ বিষয়ে আজ রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে তাঁদের অবিলম্বে ঢাকায় সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।

প্রত্যাহার করা চার রাষ্ট্রদূত হলেন—ড. এম মাহফুজুল হক (পর্তুগাল), মো. ময়নুল ইসলাম, এনডিসি (পোল্যান্ড), এম মুশফিকুল ফজল আনসারী (মেক্সিকো) এবং ড. মো. নাজমুল ইসলাম (মালদ্বীপ)।

একই আদেশে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজ্ আবিদা ইসলামকেও প্রত্যাহার করা হয়েছে। তাঁকে লন্ডনে দায়িত্ব ছেড়ে দ্রুত ঢাকায় সদর দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।

এনএনবাংলা/পিএইচ