সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘বৈশ্বিক কারণে কিছুটা দেরি হলেও সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব’

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর নেতৃত্বাধীন সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে এবং তাই জনগণের কাছে জবাবদিহি করতে তারা অঙ্গীকারবদ্ধ। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম এক মাসেরও কম সময়ের মধ্যে শুরু করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা বিলম্ব হলেও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দেওয়া প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কড়াইল ও ভাসানটেক এলাকার নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্মরণীয় এবং ঐতিহাসিক। কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য।

নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে যদি ক্ষমতায়ন করা না যায়, তাহলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

ফ্যামিলি কার্ড বিতরণ প্রসঙ্গে তিনি জানান, প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এর আওতায় কড়াইল ও ভাসানটেক এলাকার ১৫ হাজার নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে চায় উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং এক মাসেরও কম সময়ে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়েছে। এছাড়া আগামী মাসে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে এবং কৃষি ঋণ মওকুফ করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে বিএনপির জন্য আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন।

এনএনবাংলা/পিএইচ