যুক্তরাষ্ট্রের অনভিবাসী ভিসাধারীরা করদাতাদের সুবিধা নিলে ভিসা বাতিল হতে পারে
অনভিবাসী ভিসাধারীরা যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত বিভিন্ন সুবিধার অপব্যবহার করেন, তবে তাদের ভিসা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে নতুন করে ভিসা পাওয়ার ক্ষেত্রেও তারা অযোগ্য হয়ে পড়তে পারেন।
শনিবার (১৪ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ সতর্কবার্তা দিয়েছে।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করেন বা সেসব সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তাদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হতে পারে। এ ধরনের ক্ষেত্রে অনভিবাসী ভিসাধারীদের ভিসা বাতিল করা হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তারা অযোগ্য বিবেচিত হতে পারেন।
এছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের খরচ নিজেই বহন করার মতো প্রস্তুতি রয়েছে কি না, তা নিশ্চিত করার পরামর্শও দেওয়া হয়েছে।
এনএনবাংলা/পিএইচ
