সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা

 

বিএনপি ক্ষমতায় আসার পরপরই ঢাকার দুই সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা ওঠার মধ্যেই এবার আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগ পাওয়া এই পাঁচজনও বিএনপির গুরুত্বপূর্ণ নেতা; তাদের মধ্যে একজন কেন্দ্রীয় পর্যায়ের এবং বাকি চারজন স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের কথা জানানো হয়।

নতুন নিয়োগ অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটি করপোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা।

নিয়োগ পাওয়া ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়ের মধ্যে রয়েছে—বরিশাল সিটির প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। রাজশাহীর মাহফুজুর রহমান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। ময়মনসিংহের রুকুনোজ্জামান রোকন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব। রংপুরের মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব। আর কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী উল্লিখিত ব্যক্তিদের তাদের নামের পাশে উল্লেখিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা একই অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী ভাতা পাবেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকাসহ ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। তখন ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব দেওয়া হয় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালামকে। ঢাকা উত্তর সিটিতে দায়িত্ব পান ঢাকা-১৫ আসনের পরাজিত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান। এছাড়া খুলনা সিটি করপোরেশনে বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটিতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটিতে মহানগর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটিতে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।