সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সুন্দর নির্বাচন করে জাতির কাছে ওয়াদা পূরণ করেছি: সিইসি

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, “সবাই মিলে যে নির্বাচন করেছি, এজন্য আমি সত্যিই আনন্দিত। আমি আনন্দিত, কারণ এতে জাতির প্রতি দেওয়া আমাদের প্রতিশ্রুতি পূরণ হয়েছে।”

সোমবার (১৬ মার্চ) নির্বাচন কমিশন ভবনের বেজমেন্টের অডিটরিয়ামে নারী দিবস উপলক্ষে ইউএনডিপি ও ইসির যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল আলোচ্য বিষয় ছিল নির্বাচনী প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণকে জোরদার করা।

সিইসি আরও বলেন, “আমার আগ্রহের কেন্দ্রবিন্দু নির্বাচন। সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি শতশত মানুষকে জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো ব্যক্তি আমাকে বলতে পারেনি যে তারা ভোট দিতে পারেননি। গত নির্বাচনে আমি অনেক বয়স্ক নারীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা সবাই জানিয়েছিলেন কোনো বাধা-বিপত্তি হয়নি। এককথায়, আমি কোনো ব্যক্তির কাছ থেকে শুনিনি যে তারা ভোট দিতে পারেননি।”

তিনি বলেন, “অতীতে আমরা দেখেছি, সুন্দর ভোট হলেও কখনও কখনও পরে কিছু আপত্তি উঠে আসে। কিন্তু এবার আমরা একটি সুন্দর নির্বাচন করেছি, এবং আমি এই সাফল্যে আনন্দিত। সবচেয়ে বড় কথা, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি আমরা পূরণ করেছি।”

সিইসি আরও উল্লেখ করেন, “এবারের নির্বাচনে অনেক নারী ভোটের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। তবে অনেক ক্ষেত্রে অপপ্রচারের কারণে নারীদের অবদানকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়। এই ধরনের অপপ্রচার বন্ধ করতে হবে। সমাজ যত সভ্যতার দিকে এগোবে, নারী অংশগ্রহণের গুরুত্ব তত বৃদ্ধি পাবে। নারীরা সমাজ গঠনে যত এগিয়ে আসবেন, দেশের উন্নয়ন তত ত্বরান্বিত হবে। নারী উন্নয়নে আমাদের আরও কাজ করতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্য নির্বাচন কমিশনার ও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/পিএইচ