সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গ-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

 

ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে সান্তাহার জংশন স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পরই দুর্ঘটনাটি ঘটে।

ট্রেনটির ছাদে থাকা বেশ কয়েকজন যাত্রী নিচে পড়ে গিয়ে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ওই ট্রেনে বিপুল সংখ্যক যাত্রী ছিলেন।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে পৌঁছে কিছুক্ষণ বিরতি নেয়। এরপর স্টেশন ত্যাগ করার অল্প সময়ের মধ্যেই ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে ছাদে থাকা যাত্রীদের মধ্যে অনেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে কাজ চলছে।

অন্যদিকে, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সান্তাহার ও আদমদীঘির মাঝামাঝি এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এতে কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

এনএনবাংলা/পিএইচ