সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ, পাম্পে মিললো ৯,৭৮৩ লিটার জ্বালানি

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার অভিযোগে একটি পেট্রোল পাম্পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ‘তেল নেই’ লেখা পোস্টার ঝুলিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করার পর অভিযানে গিয়ে বিপুল পরিমাণ তেলের মজুত পাওয়া যায়।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। তিনি জানান, পাম্পটিতে ‘তেল নেই’ ব্যানার টানিয়ে বিক্রি বন্ধ রাখা হয়েছিল। বিষয়টি জানতে পেরে অভিযান চালানো হলে মজুত তেলের পরিমাণ যাচাই করা হয়।

অভিযানে দেখা যায়, পাম্পটিতে ২,৩৬৮ লিটার পেট্রোল, ৩,৭৬০ লিটার ডিজেল এবং ৩,৬৫৫ লিটার অকটেন পাওয়া যায়। মোট ৯,৭৮৩ লিটার জ্বালানি তেল মজুত করা হয়েছিল সেখানে।

মজুত থাকা সত্ত্বেও তেল বিক্রি না করার অপরাধে পাম্পটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের জনস্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।

অভিযান চলাকালে পার্বতীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/