সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ১৯০০ ছাড়াল, আহত ২০ হাজারের বেশি

ছবি: মিডল ইস্ট আই

 

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ ছাড়িয়েছে। একই সময়ে অন্তত ২০ হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ।

সংস্থাটির কর্মকর্তা মারিয়া মার্টিনেজ বলেন, চলমান এই সংঘাতে হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এ তথ্য প্রকাশ করেছে আল-জাজিরা।

তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে দেশজুড়ে একমাত্র জাতীয় পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি। আহতদের চিকিৎসা, উদ্ধার এবং জরুরি সহায়তা প্রদানে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে, ক্রমবর্ধমান হামলার কারণে ইরানের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিপুলসংখ্যক আহত মানুষের চিকিৎসা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সংঘাত দীর্ঘায়িত হলে ইরানে মানবিক সংকট আরও তীব্র হতে পারে।

এনএনবাংলা/