সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিশ্বের জঘন্যতম পিচ মিরপুরে: জাম্পা

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের আগে মিরপুর শেরেবাংলায় অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে টানা দুই সিরিজ জিতেছে বাংলাদেশ। এতে উইকেটের অবদানই ছিল সবচেয়ে বেশি। মিরপুরের মন্থর ও ঘূর্ণি উইকেট নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। এমন উইকেটে খেলে বিশ্বকাপে যাওয়া বাংলাদেশ দলের এখন লেজেগোবরে অবস্থা! দৃষ্টিকটু পারফরম্যান্সে একের পর এক ম্যাচ হেরেই চলছে। অজি দলের হয়ে বাংলাদেশে সেই সফরে এসেছিলেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। এবার তিনি খোলাখুলি সমালোচনা করেছেন মিরপুর শেরেবাংলার উইকেটের। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জাম্পা বলেন, ‘সেই সিরিজে ঢাকার উইকেট ছিল বিশ্বের জঘন্যতম আন্তর্জাতিক উইকেটগুলোর একটি। যা পুরোপুরি আমাদের বিপক্ষে ছিল। আমার মনে হয় না দুবাইয়ের উইকেট এতটা খারাপ হবে।’ বৃহস্পতিবার সুপার টুয়েলভের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সেমিতে যেতে হলে পরের দুটি ম্যাচ জয়ের পাশাপাশি অজিদের রানরেটও বাড়াতে হবে। বাংলাদেশ ম্যাচ নিয়ে জাম্পা বলেন, ‘আমরা জানি যে আমরা চাপে আছি। কারণ আমাদের রান রেট তুলনামূলক কম। পরের দুটি ম্যাচ তাই আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে ঠিক পরের ম্যাচটাই। আমরা বেশ মনোযোগ দিয়েই বাংলাদেশের বিপক্ষের ম্যাচটি খেলতে নামব।’