সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

২০২২ সালের প্লে-অফ খেলার সুযোগ পাচ্ছে আবাহনী

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের কারণে গতবার এএফসি কাপের প্লে-অফ পর্বে খেলতে পারেনি আবাহনী। যার মূল কারণ ছিল ভেন্যু সংক্রান্ত জটিলতা। এবার অবশ্য ২০২২ সালের প্লে-অফ খেলার সুযোগ পাচ্ছে আকাশী-নীল জার্সিধারীরা। আগামী বছরের এপ্রিলে হবে এই প্লে-অফ পর্ব। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশের মধ্যে এএফসি কাপে সফলতম দল আবাহনী লিমিটেড। দুই মৌসুম আগে বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে জোনাল সেমিফাইনালেও তারা জায়গা করে নিয়েছিল। এবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হিসেবে ২০২২ পর্বে সরাসরি খেলবে বসুন্ধরা কিংস। আর আবাহনী লিগে তৃতীয় হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। যদিও লিগ রানার্সআপ হয়ে শেখ জামালের সামনেই খেলার সুযোগ ছিল। কিন্তু ক্লাব লাইসেন্সিং না করায় তারা খেলার সুযোগ পাচ্ছে না। আবাহনী নতুন মৌসুমে এবার তারুণ্য নির্ভর দল গড়ছে। এ ছাড়া ভালোমানের বিদেশি খেলোয়াড়ও যোগ করার চেষ্টা করছে।