সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জাপান কনসোর্টিয়ামকে থার্ড টার্মিনাল পরিচালনায় দিতে চায় সরকার: বিমানমন্ত্রী

 

সরকার জাপান কনসোর্টিয়ামকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে আগ্রহী বলে জানিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে আলোচনার মাধ্যমেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। তিনি জানান, চলতি বছরের মধ্যেই তৃতীয় টার্মিনাল চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ ক্ষেত্রে ওপেন টেন্ডার প্রয়োজন হবে না বলেও উল্লেখ করেন তিনি। তবে বিষয়টি নিয়ে আরও আলোচনা চলবে এবং পরবর্তী সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নির্ধারিত হবে।

দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় প্রকল্প হিসেবে বিবেচিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি ২০২৩ সালের অক্টোবরে আংশিক উদ্বোধন করা হয়। পরিকল্পনা অনুযায়ী, পরবর্তী বছরেই এটি পুরোপুরি চালু হওয়ার কথা থাকলেও অপারেটর নিয়োগে জটিলতার কারণে প্রকল্পটি প্রায় তিন বছর ধরে পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি।

২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি ১৫ বছরের জন্য জাপানের একটি কনসোর্টিয়ামের মাধ্যমে পরিচালনার কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে সেই আলোচনা স্থগিত হয়ে যায়। তবে বর্তমান সরকার ক্ষমতায় এসে আবারও জাপানের সঙ্গে আলোচনা শুরু করেছে।

জানা গেছে, থার্ড টার্মিনাল পরিচালনা নিয়ে আগামী সোমবার (৬ এপ্রিল) দুই পক্ষের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এনএনবাংলা/