সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, চলতি মাসে আরও আসবে’

 

ইরানে যুদ্ধ শুরুর পর থেকেই দেশের জ্বালানি তেলের মজুত নিয়ে জনসাধারণের মধ্যে উদ্বেগ বেড়েছে। যদিও সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে দাবি করা হচ্ছে, তবুও বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, গ্রাহক ও বিক্রেতাদের মধ্যে বিবাদ এবং সংঘর্ষের অভিযোগ পরিস্থিতিতে এক ধরনের অস্বস্তির সৃষ্টি করেছে।

এমন পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আবারও জানিয়েছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুত রয়েছে এবং চলতি মাসের মধ্যেই আরও তেল দেশে পৌঁছাবে। সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে জ্বালানি মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিকটন ডিজেল মজুত রয়েছে। এছাড়া আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরও ১ লাখ ৩৮ হাজার মেট্রিকটন ডিজেল দেশে পৌঁছাবে।

তিনি আরও জানান, দেশে বর্তমানে ১০ হাজার ৪০০ মেট্রিকটন অকটেন মজুত রয়েছে এবং চলতি মাসের মধ্যেই ৭১ হাজার মেট্রিকটন অকটেন আসবে। পাশাপাশি ১৬ হাজার মেট্রিকটন পেট্রোল মজুত রয়েছে এবং ৩০ এপ্রিলের মধ্যে আরও ৩৬ হাজার মেট্রিকটন পেট্রোল দেশে পৌঁছানোর কথা রয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, এখনই দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী মাসে এ বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান জ্বালানিমন্ত্রী। তিনি বলেন, গত এক মাসে পরিচালিত অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে।

এনএনবাংলা/পিএইচ