সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সব পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা : শিক্ষামন্ত্রী

 

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এবারের এসএসসি ও সমমানের সব পরীক্ষা কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় এনে কঠোরভাবে মনিটরিং করা হবে। পরীক্ষার সময় কক্ষে সিসি ক্যামেরা সচল রাখা বাধ্যতামূলক থাকবে এবং কোনো অজুহাতে ক্যামেরা বন্ধ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সকাল ১১টা থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে রাজশাহী শিক্ষাবোর্ড ও রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো সিসি ক্যামেরা নেই, তাদের দ্রুত সময়ের মধ্যে ক্যামেরা ক্রয় করতে হবে। প্রয়োজন হলে এ বিষয়ে সরকার থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে যে কোনো ধরনের অনিয়ম ঘটলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

কিছু দুর্নীতিগ্রস্ত শিক্ষকের সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষক শ্রেণিকক্ষে দায়িত্ব পালনের পরিবর্তে অর্থ উপার্জনের উদ্দেশ্যে বোর্ডে আসার জন্য আগ্রহ দেখান। এ ধরনের মানসিকতা পরিবর্তন করতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া যেসব স্কুল বা কলেজে একজন শিক্ষার্থীও পাশ করতে পারবে না, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, কিছু প্রতিষ্ঠানে মাত্র দুই-চারজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়—এত কম সংখ্যক শিক্ষার্থীর জন্য কোনো প্রতিষ্ঠান চালু রাখা হবে না।

এনএনবাংলা/পিএইচ