সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১০

 

দক্ষিণ লেবাননে পৃথক পৃথক ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।

প্রতিবেদন অনুযায়ী, নাবাতিয়েহ জেলার কফর সির শহরে চালানো একটি হামলায় চারজন নিহত হন। নিহতদের মধ্যে একজন প্যারামেডিক রয়েছেন। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

একই জেলার জেফতা শহরে পৃথক আরেকটি হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সিভিল ডিফেন্সের একজন সদস্যও রয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ছাড়া তৌল শহরে চালানো আরেকটি হামলায় তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

এনএনবাংলা/পিএইচ