সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজি মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ আটক ৭

 

সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদা দাবির মামলায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ মোট সাতজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৩ এপ্রিল) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার মঈন উদ্দিনের সহযোগী হিসেবে মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮) কে আটক করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল শ্যামলীর সিকেডি হাসপাতালে সংঘটিত চাঁদাবাজির ঘটনায় প্রতিষ্ঠানটির ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে ১ নম্বর আসামি করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৯টার দিকে ডা. কামরুল ইসলামের সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনাটি ঘটে।

ঘটনার পর একই দিন রাতে চিকিৎসক কামরুল ইসলামের সঙ্গে কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সাক্ষাৎ করেন। এ সময় তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এনএনবাংলা/পিএইচ