সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রামে গ্যাসের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬

ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন কাট্টলী এলাকায় একটি বাসায় অগ্নিকাণ্ডেরর ঘটনায় একই পরিবারের ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন। সোমবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ‘মরিয়ম ভিলা’ নামে বাড়িটিতে গ্যাসের লাইন লিকেজ হয়ে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- শাহজাহান শেখ (২৫), সাজেদা বেগম (৪৯), দিলরুবা বেগম (১৮), মাহিয়া আকতার (৯), জীবন শেখ (১৪) ও স্বাধীন শেখ (১৭)।

নগরীর আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রাতে কাট্টলীর একটি ভবনের আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে একটি গাড়ি পাঠানো হয়। কিন্তু ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়ভাবে আগুন নেভানো হয়।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, উত্তর কাট্টলী এলাকার ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে গতকাল রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে ছয়জন দগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধ ছয়জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সর্বোচ্চ ৮০ ভাগ ও সর্বনিম্ন ৪০ ভাগ পর্যন্ত পোড়া রয়েছে।

ওসি জানান, ফ্ল্যাটের একটি কক্ষ বন্ধ ছিল। সেখানে রাতে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারতে গেলে জমে থাকা গ্যাস থেকে আগুন ধরে যায়। এতে একই পরিবারের ছয়জন দগ্ধ হন।

–ইউএনবি