সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঝিনাইদহে অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

ঝিনাইদহে সদর উপজেলায় সাবেক ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে সদর উপজেলার বয়ড়াপাড়া এলাকা থেকে তাকে আটকের সময় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করে র‌্যাব।

আটক রাকিবুল ইসলাম হিল্লোল উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের কাজী গোলাম হায়দারের ছেলে ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শরিফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে উপজেলার বয়ড়াতলা বাজারে কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে হিল্লোলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করে এবং আটক হিল্লোলকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

—ইউএনবি