সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং এ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, হাইওয়ে ইম্প্রুভমেন্ট ফেজ-ওয়ানের আওতায় ২৬ দশমিক ২১ কিলোমিটার সড়ক চার লেনে প্রশস্তকরণ প্রকল্পটি পিপিপি অনুমোদন পেয়েছে। প্রকল্পের আওতায় ২ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। পুরো প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, অবশিষ্ট প্রায় ৪৮ কিলোমিটার অংশের ফিজিবিলিটি স্টাডি বর্তমানে চলমান রয়েছে। এ অংশের অর্থায়নের জন্য জাইকার সঙ্গে আলোচনা চলছে। বাকি অংশ চার লেনে উন্নীত করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সড়কমন্ত্রী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত, এবং এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলোতে ইতোমধ্যে কিছু প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনা বেশি হওয়ার কারণে চট্টগ্রাম-কক্সবাজারের ১৫৯ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। এ লক্ষ্যে একাধিকবার সমীক্ষা পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে একটি সুইডিশ কনসালট্যান্ট প্রতিষ্ঠান সমীক্ষা চালায়, যেখানে প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ১০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল।

এনএনবাংলা/পিএইচ