সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

 

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সিদ্ধান্তটি আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে। ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা এপ্রিলের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

এর আগে চলতি এপ্রিল মাসের শুরুতেই এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসি জানায়, এক মাসে দুই দফা মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি। বিশেষ করে হরমুজ প্রণালীতে সংকট, মধ্যপ্রাচ্যকে যুদ্ধক্ষেত্র ও উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হওয়া, এলপিজি পরিবহনকারী জাহাজ চলাচলে বাধা এবং বিকল্প রুট ও উৎস থেকে আমদানিতে অতিরিক্ত সময় ও জ্বালানি খরচ যুক্ত হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

এছাড়া যুদ্ধ পরিস্থিতির কারণে বীমা ও নিরাপত্তা খরচ বৃদ্ধি পাওয়ায় দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি জাহাজভাড়া ও ট্রেডারদের প্রিমিয়াম চার্জ সাময়িকভাবে প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার পুনর্নির্ধারণ করা হয়েছে বলেও জানায় বিইআরসি।

এনএনবাংলা/পিএইচ