সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাকা-টোকিও ফ্লাইট জুনে পুনরায় চালু, ১৪টি নতুন বিমান কেনার পরিকল্পনা : বিমান প্রতিমন্ত্রী

 

বাংলাদেশ ও জাপানের মধ্যে বিমান যোগাযোগ আরও জোরদার করতে আগামী জুন মাস থেকে ঢাকা-টোকিও রুটে পুনরায় ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-টোকিও রুট পুনরায় চালু করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে চালু থাকা নারিতা-ঢাকা রুটটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বন্ধ করে দেওয়া হয়েছিল, যদিও এটি একটি লাভজনক রুট হিসেবে পরিচিত ছিল।

এম রশিদুজ্জামান মিল্লাত আরও জানান, সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে—রুটটি বন্ধ রাখার পেছনের যে কারণগুলো ছিল, সেগুলো বর্তমানে আর বিদ্যমান নেই। ফলে নতুন করে ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

প্রাথমিকভাবে আগামী জুন মাস থেকে এ রুটে ফ্লাইট পরিচালনা শুরু হবে। পরবর্তীতে যাত্রী চাহিদা ও লাভজনকতা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে, হজ ফ্লাইট কার্যক্রম নির্ধারিত নিয়ম অনুযায়ী চলমান রয়েছে। আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে বলেও জানানো হয়েছে। চলতি মৌসুমে পুরো হজ কার্যক্রম রাষ্ট্রীয় বিমান সংস্থার মাধ্যমেই পরিচালিত হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে নতুন বিমান যুক্ত করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে মার্কিন নির্মাতা বোয়িং থেকে ১৪টি নতুন বিমান কেনার পরিকল্পনা রয়েছে। এ সংক্রান্ত চুক্তি আগামী ৩০ এপ্রিলের মধ্যে সম্পন্ন হতে পারে বলে আশা করা হচ্ছে।

এছাড়া ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের সঙ্গেও আলোচনা চলছে, যাতে ভবিষ্যতে একটি মিশ্র বহর গড়ে তোলা যায়। স্বল্পমেয়াদে বহর বাড়ানোর লক্ষ্যে লিজের মাধ্যমে দুই থেকে তিন মাসের মধ্যে নতুন বিমান যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এনএনবাংলা/পিএইচ