সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ধোনি নিজেই আর খেলতে চান না: শ্রীনিবাসন

অনলাইন ডেস্ক :

ভারতের সফলতম অধিনায়ক, যার হাতে উঠেছে দুটি বিশ্বকাপ আর একটি চ্যাম্পিয়ন্স ট্রফি; সেই ধোনি এখন ক্যারিয়ারের সায়াহ্নে। ব্যাট হাতে একেবারেই ব্যর্থ। যদিও সদ্য সমাপ্ত চতুর্দশ আসরেও তিনি চেন্নাইকে শিরোপা জিতিয়েছেন। চারদিকে গুঞ্জন, ধোনি কি আগামী আসরে চেন্নাইয়ে থাকবেন? এবার চেন্নাই সুপার কিংসের প্রধান এন শ্রীনিবাসন বলেছেন, ধোনি নিজেই আর খেলতে চান না। শ্রীনিবাসন বলেন, ‘ধোনি অত্যন্ত সৎ এবং ভালো মানুষ। সেই কারণেই সে চায় না, আমরা নিলামের আগে তাকে রেখে দেই। কারণ সে জানে, তাকে ছেড়ে দিলে নিলামের সময় চেন্নাইয়ের হাতে বাড়তি বেশ কিছুটা টাকা থাকবে। এটা ভেবেই সে এখনও পর্যন্ত বিভিন্ন লোককে বিভিন্ন উত্তর দিয়েছে। সে চায় না, নিলামের আগে আমাদের কিছু টাকা তার পিছনে খরচ হোক।’ নিয়ম অনুযায়ী, এবারের নিলামের আগে প্রতিটি দল সর্বাধিক ৪ জন করে ক্রিকেটারকে রেখে দিতে পারবে। যদি চারজন ক্রিকেটারকে রাখা হয়, তা হলে সেই ফ্র্যাঞ্চাইজির ১৬ কোটি রুপি খরচ হবে। তিনজনকে রাখলে টাকার অঙ্কটা কমে ১৫ কোটি হবে। এক, বা দুই জনকে রাখতে সেটা হবে ১৪ কোটি রুপি। অর্থাৎ যে ফ্র্যাঞ্চাইজি যত কম ক্রিকেটারকে রাখবে, তারা অন্য ক্রিকেটারকে নেওয়ার জন্য তত বেশি টাকা হাতে নিয়ে নিলামে নামবে। শ্রীনিবাসন আরও বলেন, ‘চেন্নাই সুপার কিংস, চেন্নাই এবং তামিলনাড়ুর অবিচ্ছেদ্য অংশ ধোনি। তাকে ছাড়া যেমন চেন্নাই সুপার কিংস হয় না, তেমনি চেন্নাই সুপার কিংস ছাড়া ধোনিও হয় না।’ কিন্তু ধোনি নিজে যদি থাকতে না চান, তখন চেন্নাই কী করবে সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, আইপিএল চলাকালীন ধোনি বলেছিলেন, আগামী মৌসুমে চেন্নাই সুপার কিংস দলে থাকলেও তিনি খেলবেন কি না, তা নিশ্চিত না।