সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

 

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি জানান, সরকার যে অর্থনীতি হাতে পেয়েছে তা ছিল ভঙ্গুর, আর সেই অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা মোটেও সহজ কাজ নয়।

শনিবার সচিবালয়ে নিজ দপ্তরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)–এর সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশে দারিদ্র্যের হার ধীরে ধীরে কমছে, তবে এখনো ব্যবসায়ীরা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছেন। অনেক প্রতিষ্ঠান কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে এবং ব্যাংক ঋণ পরিশোধেও সমস্যায় পড়ছে। তিনি উল্লেখ করেন, বৈষম্য কমিয়ে আনা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ শুরু হয়েছে। তিনি বলেন, শুধু ঘরে ঘরে বিএ বা এমএ ডিগ্রি অর্জন করলেই হবে না; দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ কারণেই ভোকেশনাল শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, দেশ বর্তমানে একটি কঠিন সময় অতিক্রম করছে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে এত জটিলতা রয়েছে যে, একটি সাধারণ রেস্টুরেন্ট চালু করতেও নানা বাধার মুখে পড়তে হয়। অতীতে পৃষ্ঠপোষকতার অর্থনীতির কারণে এসব সমস্যার সৃষ্টি হয়েছে, তবে সরকার এখন সেগুলো দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, সংকট মোকাবিলায় সরকার টাকা ছাপানোর পথে না গিয়ে বিকল্প উপায়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

এনএনবাংলা/পিএইচ