সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পিএসজির স্কোয়াড ঘোষণা, নেই মেসি!

অনলাইন ডেস্ক :

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দলে নেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। একাধিক চোটের কারণে বুধবার দিবাগত রাতের ম্যাচের দলে ছয়বারের ব্যালন ডি’অর জয়ীকে রাখেননি কোচ মাউরিসিও পচেত্তিনো। লিগ ওয়ানে লিলের বিপক্ষে ম্যাচে আগেভাগে মাঠ থেকে তুলে নেওয়া হয় মেসিকে। ম্যাচটি পিএসজি জিতেছিল ২-১ গোলে। এবার ক্লাব নিশ্চিত করল, বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের অস্বস্তি ও হাঁটুর ব্যথায় লাইপজিগের বিপক্ষে খেলতে পারবেন না মেসি। পিএসজি অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দেয়, ‘আঘাতের কারণে লিও মেসির বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের অস্বস্তিবোধ হচ্ছে এবং হাঁটুতেও ব্যথা।’ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে আর্জেন্টিনার হয়ে খেলার সময় থেকে হাঁটু ব্যথায় ভুগছেন মেসি। বিশেষজ্ঞের চিকিৎসা নিতে স্পেনে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।