সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

রোহিঙ্গা ক্যাম্পে ‘কথিত’ আরসা নেতা হাসিমের লাশ উদ্ধার

টেকনাফের হোয়াইক্যংয়ের রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ‘কথিত’ নেতা মোহাম্মদ হাসিমের লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাশিম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ের ২২নং ক্যাম্পের মৃত নুরুল আমিনের ছেলে।

এসআই মাহাবুবুর জানান, ক্যাম্প এলাকায় রোহিঙ্গাদের গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে ঘটনার কারণ ও বিস্তারিত জানা যাবে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে হাসিম রোহিঙ্গা ক্যাম্পে দাপট দেখিয়ে আসছিল। সম্প্রতি রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড ও মাদরাসায় হামলা চালিয়ে ছয় জন হত্যার অন্যতম হুকুমদাতা এই হাসিম। তিনি ক্যাম্পে অঘোষিত নিয়ন্ত্রণযজ্ঞ চালায়। এমনকি যারা তার সাথে চলাফেরা করে তাদের ওপরও বিভিন্নভাবে নির্যাতন চালাতেন তিনি।

জানা গেছে, এসব ঘটনার কারণে সাধারণ রোহিঙ্গারা ক্ষিপ্ত ছিল বলে রোহিঙ্গাদের গণপিটুনিতে তার মৃত্যু হয়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

—ইউএনবি