সাম্প্রতিক
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী গাজীপুরে কাজে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, আটক চালক-সুপারভাইজার ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ভাসমান জেটি, বন্দর থেকে তেল রিফাইনারিতে পৌঁছাবে ৭২ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার দিনাজপুরে মাদরাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের আশঙ্কা ইসরায়েলি হামলায় হামাসের এক জেষ্ঠ্য ব্রিগেড কমান্ডার নিহত
Skip to content

বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে সাকিবের পাশে নবী

অনলাইন ডেস্ক :

আইসিসি টি-টোয়েন্টি ফরম্যাটের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানে বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের পাশে নিজের নাম যোগ করেছেন আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী।
সমান ২৭১ পয়েন্ট নিয়ে সাকিব ও নবী যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। বুধবার আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিং হালনাগাদ থেকে এ তথ্য পাওয়া যায়।
এদিকে চলমান বিশ্বকাপে পরপর দুই অর্ধশতক করে টি-টোয়েন্টি ব্যাটার র‍্যাঙ্কিং এ শীর্ষে উঠে এসেছেন পাকিস্তানি ক্রিকেটার বাবর আজম। এছাড়া একই ফরম্যাটে শীর্ষ বোলার হয়েছেন লঙ্কান ল্যাগ স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা।