সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কালকিনিতে সন্ত্রাসী কর্মকান্ডের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

Oplus_131072

সন্ত্রাসী কর্মকান্ডের মামলায় বাংলাদেশ যুবলীগ মাদারীপুরের কালকিনি পৌরসভা শাখার সাধারণ সম্পাদক ও কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক মোঃ আজিজুল শরিফকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতার হওয়া আজিজুলের বাড়ি উপজেলার  গোপালপুর এলাকায়। সোমবার সকালে তাকে মাদারীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে আজিজুল শরীফকে গ্রেফতার করা হয়। কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, গ্রেফতারকৃত আজিজুলের বিরুদ্ধে কালকিনি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।