সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটের একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় এ আগুন লাগে, যা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার। তিনি জানান, বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া কারখানার ভেতরে কেউ আটকে আছেন কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম এখনো চলমান রয়েছে।

এনএনবাংলা/