সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়ায় নারীর অধিকার বিষয়ে সরকারি সেবা প্রদানকারীদের সাথে মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় নারীর অধিকার ও অংশগ্রহন বিষয়ে সরকারি সেবা প্রদানকারীদের সাথে বুধবার (৩রা নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অপরাজিতা:নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এর বাস্তবায়নে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে আরা, অপরাজিতা নারীনেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ক্ষ্যান্ত রানী রায় প্রমুখ। ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর জুলিয়া আখতারের উপস্থাপনায় মতবিনিময় সভায় অপরাজিতার জেলা কো-অর্ডিনেটর রেজাউল করিম, উপজেলা কো-অর্ডিনেটর আব্দুল খালেকসহ অপরাজিতার নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরে নারীদের সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।