সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করেছে।

কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। কমিশনের অন্য দুই সদস্য হলেন—গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।

বুধবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিসিবি জানিয়েছে, নবগঠিত এই নির্বাচন কমিশন ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া ও আইনি বিষয় তদারকি করবে।

এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত ৭ এপ্রিল তাদের ক্ষমতাবলে বিসিবির আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন ওই বোর্ডের বিরুদ্ধে নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তদন্তে উঠে আসে। একই দিনে তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, এই অ্যাডহক কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।

জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই নির্বাচন কমিশন তপশিল ঘোষণা করবে। বর্তমান বোর্ড প্রধান তামিম ইকবাল আগেই জানিয়েছেন, জুনের দ্বিতীয় সপ্তাহে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং সেখানে তিনি নিজেও প্রার্থী হিসেবে অংশ নেবেন।

এনএনবাংলা/