সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

কোরবানির পশুর চামড়ার দাম বাড়াল সরকার

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। বুধবার সচিবালয়ে কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা শেষে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী জানান, এ বছর ঢাকার ভেতরে গরুর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

এছাড়া, সারা দেশে খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ২২ থেকে ২৫ টাকা।

বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া যাতে সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হয়, সে বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ বিষয়ে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম নেওয়া হয়েছে।

চামড়া সংরক্ষণে সহায়তার জন্য সরকার সারা দেশে বিনামূল্যে লবণ সরবরাহের উদ্যোগ নিয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মাদ্রাসা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে লবণ পৌঁছে দেওয়া হবে।

এছাড়া, কোরবানির পশু জবাইয়ের সঠিক পদ্ধতি বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের অধীনে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে। হাজার হাজার কসাই ও মাংস ব্যবসায়ী ইতোমধ্যে এ প্রশিক্ষণ পেয়েছেন। একইভাবে চামড়া সংরক্ষণ বিষয়ে মাদ্রাসা-সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।

সচেতনতা বাড়াতে টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া, সংবাদপত্র ও লিফলেটের মাধ্যমে প্রচারণা চালানো হবে। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় দেশের সব মসজিদে জুমার নামাজের পর এবং ঈদের আগে মুসল্লিদের এ বিষয়ে সচেতন করা হবে।

মন্ত্রী আরও জানান, ঈদের দিন ও পরবর্তী সময়েও স্থানীয় প্রশাসন চামড়া সংরক্ষণ কার্যক্রম তদারকি করবে। এ মন্ত্রণালয়ের একাধিক টিম সারাদেশে কাজ করবে এবং সংসদ সদস্যদেরও এতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হবে।

সরকারের লক্ষ্য, সমন্বিত উদ্যোগের মাধ্যমে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ নিশ্চিত করে দেশের এই গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষা করা।

এনএনবাংলা/