সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

‘বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা’— শীর্ষক পলিসি কনক্লেভ অনুষ্ঠিত

বাংলাদেশের ইতিহাস, অর্থনৈতিক উত্তরাধিকার ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনাকে সামনে রেখে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘সোনার বাংলা নীতি আলোচনা ২০২৬’ শীর্ষক পলিসি কনক্লেভ। সোমবার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠান হয়। যার আয়োজক ছিল দৈনিক বণিক বার্তা।

‘বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ বিনির্মাণের পথরেখা’ শিরোনামে আয়োজিত এ নীতি আলোচনায় মূল বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি।

বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ নীতি আলোচনায় সরকারের নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন খাতসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, করপোরেট প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা কথা বলেন। দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ, বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা, নীতিগত প্রস্তুতি এবং উন্নয়ন ভাবনা নিয়ে এ প্ল্যাটফর্মে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কর্মসংস্থান বাড়াতে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সব কিছুই করা হবে। রপ্তানি বৈচিত্র্য বাড়াতে তৈরি পোশাক খাতের মতো অন্য যে কোনো খাতকে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুবিধা দিতে সরকার প্রস্তুত বলে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি আশা প্রকাশ করেন, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ও উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে।

সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভায় বিশেষ অতিথি হিসেবে বিটিএমএ-এর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল উপস্থিত ছিলেন।

বিটিএমএ-এর প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন ‘প্রতিবেশী দেশগুলোর মত আমাদেরও বিশ্বজুড়ে চলমান অস্থিরতার মধ্যেই বাণিজ্য সক্ষমতা বজায় রাখতে হবে এবং নতুন বাণিজ্য সুযোগ খুঁজে বের করতে হবে। পরিস্থিতি বিবেচনায় নীতি সহায়তায় পরিবর্তন এবং প্রণয়নও করতে হবে।’

এনএনবাংলা/