সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

কান উৎসবে রাজকীয় লুকে আলিয়া ভাট, নজর কাড়লেন রেড কার্পেটে

ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কান-এ শুরু হয়েছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমজমাট আয়োজন কান চলচ্চিত্র উৎসব। এবারের ৭৯তম আসরে আলোচনার কেন্দ্রে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

রেড কার্পেটে পা রাখার আগেই তাঁর সাজ, উপস্থিতি ও স্টাইল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ফ্রান্সের একটি বিলাসবহুল হোটেল থেকে মিন্ট গ্রিন রঙের পোশাকে বের হচ্ছেন আলিয়া। সেই লুকে অনেকেই তাকে রূপকথার রাজকন্যার সঙ্গে তুলনা করেছেন।

হালকা মেকআপ, পরিমিত গ্ল্যামার এবং আত্মবিশ্বাসী উপস্থিতিতে মুহূর্তেই সবার নজর কাড়েন এই অভিনেত্রী। এরপর উৎসবের বহুল আকর্ষণীয় লাল গালিচায় দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে মুগ্ধতা ছড়ান মহেশ ভাটকন্যা।

উদ্বোধনী দিনে আলিয়া হাজির হন ব্লাশ পিঙ্ক রঙের স্ট্র্যাপলেস গাউনে। ১৯৫০-এর দশকের অনুপ্রেরণায় তৈরি এই পোশাকে ছিল হাতে আঁকা সূক্ষ্ম কারুকাজ, যা ফরাসি উপকূলের সৌন্দর্য ফুটিয়ে তোলে। ছিমছাম মেকআপ ও ঢেউখেলানো চুলে তাকে যেন রূপকথার রাজকন্যার মতোই লাগছিল।

উৎসব চলাকালীন এক সাক্ষাৎকারে আলিয়া ভাট বর্তমান সময়ের সিনেমার সাফল্য নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন। তিনি বলেন, কেন এখনো বক্স অফিস সাফল্যকে মূলত পুরুষকেন্দ্রিকভাবে মূল্যায়ন করা হয়।

তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘বার্বি’ বা ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র মতো সিনেমাগুলো বিশ্বজুড়ে নারীকেন্দ্রিক গল্পের কারণেই বিশাল সাফল্য পেয়েছে। অথচ ভারতে যখন বক্স অফিস নিয়ে কথা হয়, তখন বলা হয় যে সিনেমা হলের ৭৫ শতাংশ দর্শকই পুরুষ—এই ধারণা থেকে বেরিয়ে আসা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

এনএনবাংলা/