সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

হামের বদলে জলাতঙ্কের টিকা দেয়া হলো এক মাসের শিশুকে

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস বয়সী শিশু ফাতিহাকে হামের টিকার পরিবর্তে ভুলবশত দুই ডোজ জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ফাতিহাকে হামের টিকা দেওয়ার জন্য তার মা মৌ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। টিকা দেওয়ার দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু। তবে তিনি উপস্থিত না থাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম-কে দায়িত্ব দেন।

অভিযোগ রয়েছে, দায়িত্ব নেওয়ার পর কাইয়ুম শিশুটিকে হামের টিকার বদলে দুই ডোজ জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগ করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা প্রতিবাদ জানালে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয় বলেও অভিযোগ করেন তারা।

পরিবারের দাবি, ভ্যাকসিন দেওয়ার পর থেকে শিশুটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের গাফিলতিকে দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

এ বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম বলেন, ভুলবশত এ ঘটনা ঘটেছে। তিনি এ জন্য দুঃখ প্রকাশ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল। তবে প্রয়োগ করা ভ্যাকসিনে বড় ধরনের কোনো সমস্যা হওয়ার আশঙ্কা নেই বলেও জানান তিনি। পাশাপাশি শিশুটির পরিবারের সদস্যদের নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।

এনএনবাংলা/পিএইচ